সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিশুশ্রম বন্ধ করতে হবে -মুজিবুল হক - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ০৭, ২০১৮

সকলের সম্মিলিত প্রচেষ্টায় শিশুশ্রম বন্ধ করতে হবে -মুজিবুল হক

জাহাঙ্গীর আলম, টাঙ্গাইল
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ঝুঁকিপুর্ণ শ্রম শিশুর স্বাভাবিক বিকাশের ব্যাঘাত ঘটায়। সরকার ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধ করতে কাজ করছে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শিশুশ্রম বন্ধ করতে হবে। সকল শিশুকে বিদ্যালয়মুখী করতে হবে। জন্মের পর প্রতিটি শিশুর মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। শিশুরা যাতে শিক্ষার দিকে ধাবিত হয় এজন্য শিশু শ্রম বন্ধ করতে হবে। মঙ্গলবার সকালে তিনি টাঙ্গাইলে “ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা কল্যাণ নীতি-২০১৫” বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শহরের প্রাণকেন্দ্রে ব্যুরো বাংলাদেশের হল রুমে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, অতিরিক্ত সচিব খন্দকার মোস্তান হোসেন, কল কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহা পরিদর্শক শামছুজ্জামান ভূইয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ।জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিবৃন্দ কর্মশালায় অংশ নেন।

Post Top Ad

Responsive Ads Here