বেলকুচিতে ইসলামী ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ১১, ২০১৮

বেলকুচিতে ইসলামী ব্যাংকের উদ্যোগে গাছের চারা বিতরণ

উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-“সবুজে বাঁচি, সবুজ বাঁচাই”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ বেলকুচি শাখার উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পের বিভিন্ন ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।

 মঙ্গলবার বিকেলে সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে ব্যাংকের শাখা ব্যবস্থাপক এভিপি মুহঃ হাসানুজ্জামানের সভাপতিত্বে এবং পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমানের সঞ্চালনায় বৃক্ষরোপন কর্মসূচীর চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র বেগম আশানূর বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কল্যাণ প্রসাদ পাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, ব্যাংকের সিনিয়র অফিসার মাহফুজুর রহমান প্রমুখ। বক্তব্য শেষে সাড়ে তিন হাজার সদস্যের মাঝে ও ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১০০টি গাছের চারা বিতরণ করা হয়। এসময় অতিথিবৃন্দ বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপন করেন।

Post Top Ad

Responsive Ads Here