রাজশাহীর কেমিকো ওষুধ কারখানায় আগুন ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ১১, ২০১৮

রাজশাহীর কেমিকো ওষুধ কারখানায় আগুন !

সোমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধঃ
কেমিকো ওষুধ কারখানায় আগুন।কর্মিদের আতঙ্ক। রাজশাহী মহানগরীর টিকাপাড়ায় অবস্থিত কেমিকো ফার্মার ওষুধ কারখানায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ভয়াবহ এ আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে কারখানাটিতে। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, কেমিকো ফার্মার ওষুধ কারখানার জেনারেটরের কক্ষে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুন ওই ভবনে ছড়িয়ে পড়ে। এসময় আতঙ্কে কারখানাটির শ্রমিকরা বের হয়ে চলে আসেন। তবে ভিতরে কেউ আটকা পড়েছেন কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

কেমিকো ফার্মার ম্যানেজার আব্দুল হাই জানান, ধারণা করা হচ্ছে সর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে ভিতরে কেউ আটকা পড়েনি। সবাই নিরাপদে বের হতে পেরেছে।

Post Top Ad

Responsive Ads Here