আবু মুসা বড়াইগ্রাম প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে সিরাজ নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়।
তার বিরুদ্ধে ডাকাতি ও মাদকের মোট ১৩ টি মামলা আছে, এবং বিপুল পরিমান মাদক,অস্ত ও গুলি উদ্ধার করে।
র্যাব-৫ নাটোর ক্যাম্পের স্কোয়ার্ড কমান্ডার আজমল হোসেন জানান,র্যাবের একটি টহল দল গত রাত ২টার দিকে জেলার বড়াইগ্রাম থানার কাটাশকোল এলাকায় টহল কালে একদল লোকদের আনাগোনা করতে দেখে সেদিকে অগ্রসর হলে তারা পালিয়ে যেতে থাকে।র্যাব সদস্যরা তাদের থামতে বললে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র্যাবও পাল্টা গুলি চালায়।কিছুক্ষণ গুলি বিনিময়ের পর সেখানে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখে।পরে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষনা করে। নিহত সিরাজ বড়াইগ্রাম উপজেলার বালিয়া গ্রামে আফছার উদ্দিনের ছেলে ,সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে থানায় ১৩টা মাদক সহ বিভিন্ন মামলা রয়েছে বলে জানায় র্যাব।

