নারী সাংবাদিক সুবর্ণা নদী হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ১০, ২০১৮

নারী সাংবাদিক সুবর্ণা নদী হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-আনন্দ টিভির পাবনা জেলা প্রতিনিধি নারী সাংবাদিক সুবর্ণা নদী হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক হেলাল উদ্দিন,দৈনিক করতোয়া ব্যুরো অফিস প্রধান হেলাল আহমেদ,মানব জমিন ও বিডি নিউজ প্রতিনিধি ইসরাইল হোসেন বাবু,দিনকাল/বাংলাভিশন প্রতিনিধি হারুন অর রিশদ খান হাসান.জেলা বাসদ সমন্ময়ক নব কুমার কর্মকার,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান সোহেল,সাধারন সম্পাদক একরামুল হক একরাম প্রমুখ।

প্রেসক্লাবের সাধারন সম্পাদক ফজল এ খোদা লিটন এর সঞ্চালনায় কর্মসুচিতে সাংবাদিক রাজনৈতিকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তাগন নারী সাংবাদিক নদী হত্যার সাথে জড়িতদের দ্রত গ্রেফতার করে দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করেন। 

Post Top Ad

Responsive Ads Here