অটোরিকশা খাদে পড়ে প্রাণ গেল যুবকের - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ১০, ২০১৮

অটোরিকশা খাদে পড়ে প্রাণ গেল যুবকের

উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার রাজাপুর এলাকায় সিএনজি চালিত অটোরিকশা খাদে পড়ে অজ্ঞাত পরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনা আহত হয়েছেন আরও তিন অটোরিকশা যাত্রী।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।
বেলকুচি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) নূর এ আলম জানান, যাত্রীবাহী অটোরিকশাটি সিরাজগঞ্জ থেকে বেলকুচির দিকে যাচ্ছিল। রাজাপুর এলাকায় পৌঁছলে অটোরিকশাটির একটি চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই যুবক নিহত হন। আহত হন অটোরিকশার আরও তিন যাত্রী। আহতদের উদ্ধারের পর স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here