![]() |
| আলফাডাঙ্গায় বিএনপি নেতা কামরুল ইসলাম দাউদের ব্যবসায়িক কার্যালয় উদ্বোধন |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপি নেতা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম দাউদের ব্যবসায়ীক কার্যালয় 'মেসার্স সোহান রোহান ট্রেডার্স'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধলাইরচর চৌরাস্তা বাজারে একটি দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির শুভ যাত্রা শুরু হয়।
উদ্বোধনী দোয়া মাহফিলে প্রধান অতিথি ও বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ শিকদার, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির এবং আলফাডাঙ্গা সদর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশের সার্বিক শান্তি, ব্যবসায়ী প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি এবং স্থানীয় এলাকাবাসীর সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধলাইরচর দরবার শরীফের পীর সাহেব মুহাদ্দিস মুফতি রাকীবুল হাসান রাকীব। মাহফিল ও দোয়া অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

