সালথায় ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বাইসাইকেল প্রদান - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, সেপ্টেম্বর ১১, ২০২৬

সালথায় ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বাইসাইকেল প্রদান

সালথায় ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বাইসাইকেল প্রদান
সালথায় ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বাইসাইকেল প্রদান

 


শরিফুল হাসান, সালথা(ফরিদপুর)প্রতিনিধি:

'গড়তে আলোকিত সুন্দর পৃথিবী, এগিয়ে এসো হে মেধাবী' প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উপবৃত্তি ও বাইসাইকেল প্রদান করেছে ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। 


সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনটির উদ্যোগে এবং নিজস্ব অর্থায়নে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইউসুফ দিয়া আব্দুল আলী এবং নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।


অনুষ্ঠানে ইউসুফ দিয়া আব্দুল আলী এবং নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৭ম থেকে ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি অত্র বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের জন্য মেধা বৃত্তি এবং প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পাওয়ায় চারজন শিক্ষার্থীকে উপহার হিসেবে বাইসাইকেল তুলে দেওয়া হয়। সম্পূর্ণ অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী এই সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, শিক্ষা উপকরণ বিতরণসহ বিভিন্ন আপদকালীন সময়ে মানবিক সহায়তা প্রদান করে আসছে।


সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে উপবৃত্তি ও বাইসাইকেল তুলে দেন সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান।


ইউসুফ দিয়া আব্দুল আলী এবং নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকিলা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহআলম হোসেন, সিনিয়র শিক্ষক মো. ওসমান গনি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো. মাইনুল ইসলাম ও সহকারী শিক্ষক সুমন পাল। এছাড়া সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. রাকিবুল ইসলাম (তারেক), সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল হাসান, আইন বিষয়ক সম্পাদক মো. মোকলেছুর রহমান এবং দপ্তর সম্পাদক মো. মিরাজ হোসাইন।


ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. রাকিবুল ইসলাম (তারেক) জানান, ইউসুফদিয়া ও আশপাশের এলাকার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে তারা এই সংগঠনটি গড়ে তুলেছেন। এরই অংশ হিসেবে নিয়মিত উপবৃত্তি, মেধাবৃত্তি, শিক্ষা উপকরণ এবং বিভিন্ন সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। স্বেচ্ছাসেবী এই সামাজিক সংগঠনটিকে সামনের দিকে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সকলের দোয়া ও সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।



Post Top Ad

Responsive Ads Here