অনলাইন প্রতারণার অভিযোগে চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬

অনলাইন প্রতারণার অভিযোগে চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার

 

অনলাইন প্রতারণার অভিযোগে চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার
অনলাইন প্রতারণার অভিযোগে চট্টগ্রামে ৬৩ বিদেশি নাগরিক গ্রেপ্তার


মো. নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রাম নগরের খুলশী থানা এলাকায় অভিযান চালিয়ে অনলাইন প্রতারণার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৬৩ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে নগর পুলিশের (সিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট ও খুলশী থানা পুলিশ।


বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে নগরের কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ৪ নম্বর সড়কের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।


পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চীন, পাকিস্তান, লাওস, নেপাল ও ভিয়েতনামের নাগরিক রয়েছেন। তারা প্রায় দেড় মাস আগে কৃষ্ণচূড়া আবাসিক এলাকার ওই বাড়িটি ভাড়া নিয়ে অনলাইনভিত্তিক প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য পাওয়া গেছে।


পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় অবস্থান করে বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম ও ওয়েবসাইট ব্যবহার করে প্রতারণাসহ নানা ধরনের অনলাইন অপরাধে জড়িত ছিলেন। তাদের এই কার্যক্রমে দেশি-বিদেশি কয়েকজন সহযোগী লজিস্টিক সহায়তা দিয়ে আসছিলেন বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।


অভিযানের সময় তাদের কাছ থেকে ১৩৪টি মোবাইল ফোন, ৫৭টি ল্যাপটপ, একটি অ্যাপল ট্যাব, একটি সিপিইউ, একটি স্যামসাং মনিটর, কিবোর্ড, মাউস, প্রিন্টার, পাঁচটি পেনড্রাইভ ও চারটি সিমকার্ড উদ্ধার করা হয়।


এ ছাড়া তিনটি পাকিস্তানি জাতীয় পরিচয়পত্র এবং একটি কম্বোডিয়ান এমপ্লয়মেন্ট কার্ড উদ্ধার করেছে পুলিশ।


পুলিশের দাবি, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে থাকা তাদের কয়েকজন সহযোগী এখনও পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারে অভিযান ও তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের বিরুদ্ধে খুলশী থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।



Post Top Ad

Responsive Ads Here