আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচনে পুনরায় সহ-সভাপতি তুহিন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, নভেম্বর ০৫, ২০২৬

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচনে পুনরায় সহ-সভাপতি তুহিন

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচনে পুনরায় সহ-সভাপতি তুহিন
আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচনে পুনরায় সহ-সভাপতি তুহিন




 


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: 

ফরিদপুরের আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচনে পুনরায় সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের অগ্রবাণীর সহ-সম্পাদক তাজমিনউর রহমান তুহিন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে তিনি ১১ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান দুলাল পেয়েছেন ৭ ভোট।


বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ২১ জন ভোটারের মধ্যে ১৮ জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং কর্মকর্তা আশরাফুর রহমান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।


ঘোষিত ফলাফল অনুযায়ী, সহ-সভাপতি পদে তাজমিনউর রহমান তুহিন ১১ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আজিজুর রহমান দুলাল পান ৭ ভোট। ফলে ৪ ভোটের ব্যবধানে বিজয়ী হন তুহিন।


নবনির্বাচিত সহ-সভাপতি তাজমিনউর রহমান তুহিন আলফাডাঙ্গা সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব আলী আহমেদ মৃধার ছেলে। সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ব্যবসায়িক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি হযরত শাহ্জালাল মৎস্য অ্যান্ড ডেইরি ফার্ম ও লেবাজ সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের স্বত্বাধিকারী। এ ছাড়া তিনি আলফাডাঙ্গা আদর্শ ডিগ্রি কলেজের দাতা সদস্য এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।


ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাজমিনউর রহমান তুহিন প্রেসক্লাবের সদস্য ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, “ভোটারদের এই রায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও ক্লাবের উন্নয়নে আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আগামী দিনে সাংবাদিকদের অধিকার রক্ষা এবং আলফাডাঙ্গা প্রেসক্লাবকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে সবাইকে সঙ্গে নিয়ে একযোগে কাজ করে যাব।”


Post Top Ad

Responsive Ads Here