লালপুরে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, সেপ্টেম্বর ১১, ২০১৮

লালপুরে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু

নাটোর প্রতিনিধি:নাটোরের লালপুরে বিষধর সাপেড় কামড়ে কলেজ ছাত্র মেহেদী হাসান বাবু (১৭) এর অকাল ও মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার রাত ১০ টার দিকে তার মৃত্যু হয়। সে লালপুর উপজেলার জয়রামপুর গ্রামের মোতালেব হোসেন ওরফে মত আলীর ছেলে এবং রামপাড়া স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেনীর ছাত্র। সে কোরআনের একজন হাফেজ ছিলো পাশাপাশি বাংলাদেশ ছাত্রলীগ দুড়দুড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের একজন সক্রিয় সদস্য।


স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ৯ টার দিকে বাবু তার বাড়ির পাশের পুকুর পাড়ের উপর দিয়ে মোবাইল নিয়ে হাটাহাটি করছিলো। এ সময় একটি বিষধর সাপ বাবুকে কামড় দেয়। স্থানীয় ওঝা ও কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক দেওয়া হয়। এরপর তার অবস্থা অবনতির দিকে গেলে বাবুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই বাবুর মৃত্যু হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here