হাফিজুর রহমান. ভ্রাম্যমান প্রতিনিধি-টাঙ্গাইলের কালিহাতীতে ইয়াবা-হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার মহেলা মধ্যপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতারকরা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মো. মামুন (৩১) উপজেলার মহেলা এলাকার ইমান আলীর ছেলে এবং মো. শামীম (২৫), টাঙ্গাইল সদর উপজেলার কান্দিলা এলাকার মৃত আমানত আলীর ছেলে। এসময় তাদের কাছ থেকে ৫১৯ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
শুক্রবার দুপুরের দিকে র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল উপজেলার মহেলা মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫১৯ পিস ইয়াবা ও ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।তিনি আরো বলেন, গ্রেফতররা কালিহাতী থানা এলাকাসহ আশপাশ এলাকায় বিভিন্ন মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা ট্যাবলেট ও হেরোইন সরবরাহ এবং যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছিল।

