চরভদ্রাসনে ফুটবল খেলায় হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, সেপ্টেম্বর ০৯, ২০১৮

চরভদ্রাসনে ফুটবল খেলায় হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন !

নিজস্ব প্রতিনিধি-ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা আন্তস্কুল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় বিজয়ী দলের উপর অতর্কিত হামলার প্রতিবাদে ও হামলাকারীদের শাস্তির দাবীতে রবিবার সকাল ১১ টায় মানববন্ধন কর্মসূচী পালন করেছেন মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। আগের দিন বিকেলে উপজেলা সরকারি কলেজ মাঠে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় বনাম মৌলভীরচর উচ্চ বিদ্যালয় একাদশের মধ্যে আন্তস্কুল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। এতে মৌলভীরচর উচ্চ বিদ্যালয় জয়ী হওয়ার পর প্রতিপক্ষ খেলোয়াররা তাদের উপর অতর্কিত হামলা করেন। এ হামলায় ক’য়েকজন শিক্ষার্থী খেলোয়াড় গুরুতর আহত হওয়ার প্রতিবাদে এবং হামলাকারীদের শাস্তির দাবীতে উপজেলার মৌলভীরচর বাজার সংলগ্ন প্রধান সড়কের দু’পাশ দিয়ে হাতে হাত ধরে মানববন্ধন কর্মসূচী পালন করেন ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীরা। এ সময় প্রায় আধাঘন্টা কাল শিক্ষার্থীরা সড়কের সমস্ত প্রকার যানচলাচল বন্ধ রাখেন।

    খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুন নাহার, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, ওসি (তদন্ত) ও ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান সরেজমিনে পরিদর্শন করে ফুঁসে ওঠা শিক্ষার্থীদের শান্ত করেন এবং তদন্ত কমিটির মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়ার ব্যাপারে শিক্ষার্থীদের আশ্বস্ত করেন।
জানা যায়, উপজেলার মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্র হৃদয় হাসানের নেতৃত্বে মনববন্ধন কর্মসূচী ও সমাবেশ সম্পন্ন হয়। সমাবেশে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী রেখে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উক্ত বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র জাকারিয়া, ৮ম শ্রেনীর ছাত্র সোহেলুজ্জামান ও ১০ম শ্রেনীর রবিউল ইসলাম প্রমূখ।
বক্তারা বলেন, আন্তস্কুল ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় মৌলভরিচর উচ্চ বিদ্যালয় জয়লাভ করার পর প্রতিপক্ষ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা স্থানীয় পেশী শক্তির জোরে অতর্কিত বর্বর হামলা চালিয়েছে। তারা এ হামলার উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী খেলোয়াড় দশম শ্রেনীর রাকিব প্রামানিক, আসলাম শেখ, মাহীম, লিমন, সোহাগ, ইমরান ও ৭ম শ্রেনীর প্রান্ত আহত হয়েছে। তারা এ হামলার তীব্র নিন্দা প্রকাশ করে দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

Post Top Ad

Responsive Ads Here