রাজিবপুরে মরিচাকান্দি ইউনিটি স্পোটিং ক্লাবের সৌজন্যে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ১০, ২০১৮

রাজিবপুরে মরিচাকান্দি ইউনিটি স্পোটিং ক্লাবের সৌজন্যে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় রবিবার (০৯/০৯/২০১৮) মরিচাকান্দি ইউনিটি স্পোটিং ক্লাবের সৌজন্যে বালিয়ামারী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত টুর্নামেন্টে রাজিবপুর উপজেলার “বালিয়ামারী ফুটবল একাদশ” বনাম রৌমারী উপজেলার “সায়েদাবাদ ফুটবল একাদশ” এ এদুটি দলের মধ্যে খেলার প্রথমার্ধে গোলশূন্য অবস্থায় সমতা বজায় থাকে। খেলার দ্বিতীয়ার্ধের শেষ পর্যায়ে এসে বালিয়ামারী ফুটবল একাদশ ১-০ গোলে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।


উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব শফিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব শরবেশ আলী এবং খেলার সভাপতিত্ব করেন রাজিবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব কামরুল আলম বাদল। এ সময় আরো উপস্থিত ছিলেন জননেতা মশিউর রহমান রতনসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

বিনোদনধর্মী এ ঐতিহ্যবাহী খেলায় সর্বস্তরের দর্শকের উপস্থিতিতে খেলার মাঠ পরিপূর্ণ হয়। এ বিষয়ে আয়োজক কমিটির সভাপতি জানান, “ঐতিহ্যবাহী এ খেলাকে ধরে রাখতে এবারের মত প্রতি বছর আয়োজন করা হবে এই ফুটবল প্রতিযোগিতা।”

Post Top Ad

Responsive Ads Here