মেহেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ১০, ২০১৮

মেহেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন জিকে এম সামসুজ্জামান, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক তৌফিকুর রহমান, জেলা আনছার কমান্ডার আব্দুর রশীদ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা আখতার, পৌর কলেজের অধ্যক্ষ একরামুল আযীম, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা আশকার আলী, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন প্রমুখ।
এছাড়াও এ দিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পৃথক পৃথক ভাবে মাদক পাচার,নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মানবিক উন্নয়ন কমিটি এবং মেহেরপুররে কারাবন্দী শিশু-কিশোরদের মুক্তির বিষয়ে টাস্কর্ফোস কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। 

Post Top Ad

Responsive Ads Here