মেহেরপুর জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে প্রশিক্ষনার্থী শিক্ষকদের সাক্ষাত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ১০, ২০১৮

মেহেরপুর জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে প্রশিক্ষনার্থী শিক্ষকদের সাক্ষাত

মেহের আমজাদ,মেহেরপুর -বিসিএস (সাধারন শিক্ষা) ক্যাডারের বুনিয়াদী প্রশিক্ষনে অংশ গ্রহন দলের সদস্যরা মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সাথে সাক্ষাত করেছেন।

গতকাল রবিবার মুজিবনগর ডিগ্রী কলেজের প্রভাষক মফিজুল ইসলামের নেতৃত্বে ১০ সদস্য-এর একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সাক্ষাত করেন। এসময় প্রশিক্ষনার্থীরা মেহেরপুর জেলার গৌরবময় কিছু স্মৃতি তুলে ধরেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন শহিদুল হাসান খান, নাসির উদ্দীন, রোজী ইসমাইল হোসেন, মিনহাজ উদ্দীন, বখতিয়ার রহমান, সবুজ কুমার হালদার,রুমা পারভীনসহ ১০ সদস্যের এ প্রতিনিধি দলটি আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পরিদর্শন করবেন।

Post Top Ad

Responsive Ads Here