মেহের আমজাদ,মেহেরপুর -মেহেরপুর সদর উপজেলা পরিষদের আয়োজনে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্টিত জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্ণামেন্টে বুড়িপোতা ইউনিয়ন শেষ পর্যন্ত ৪-১ গোলে পিরোজপুর ইউনিয়নকে পরাজিত করে। গতকাল রবিবার বিকালে মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলার প্রথমর্দ্ধে ১১ মিনিটের মাথায় সোহেলের দেওয়া গোলে এগিয়ে যায় পিরোজপুর। ১ গোল হজম করে বুড়িপোতা বিরতিতে যাবার আগ মুহুর্তে আসিফ গোল করে খেলায় সমতা ফিরে আনে। এর পর বিরতি শেষে বুড়িপোতা ইউনিয়ন আক্রমানের মাত্রা আরো বাড়িয়ে দেয় এবং পিরোজপুরের ডিফেন্স ভেঙ্গে তছনছ করে ফেলে।
দ্বিতীয়ার্ধের নাসিম গোল করে দলকে লীড এনে দেয়। এর ৩মিনিট পর হাবিব গোল করে গোলের ব্যবধান ৩-১ এবং খেলা শেষ হওয়ার ৭মিনিট পূর্বে হাবিব আবারো ব্যবধান বাড়ান। শেষ ৫ মিনিটে হাবিব হ্যাট্রিক করার একাধিক সুযোগ লাভ করলেও হ্যাট্রিক থেকে বঞ্চিত হন। শেষ পর্যন্ত ৪-১ গোলে জয়লাভ করে মাঠ ছাড়ে। টুর্ণামেন্টের নিয়ম অনুযায়ী আগের বিদনের বিজয়ী আমদহ ইউনিয়ন এবং বুড়িপোতার মধ্যে ফাইনালে যেতে লটারির ব্যবস্থা করা হয়। শেষে লটারীতেও বুড়িপোতা ইউনিয়ন জয়লাভ করে সরাসরি ফাইনালের টিকিট পেয়ে যায়। খেলাটি পরিচালন কনে ফারহা হোসেন লিটন। তাকে সহযোগিতা করেন কামাল হোসেন মিন্টু ও আঃ কুদ্দুস, ৪র্থ রেফারী ছিলেন একে আজাদ টিটো, এবং ম্যাচ রেফারী মাসুদুল হাসান। খেলাটি উপভোগ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী.যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু, জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী, ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, মোঃ শাহ্জামান, আনারুল ইসলাম, জেলা ক্রিকেট কোচ হাসানুজামান হিলোন, ইউপি সচিব সানোয়ার হোসেন,আজিম উদ্দীন, সদস্য ফারুকউদ্দীন,ওহিদুল ইসলাম ডাবলূ সহ বিপুল পরিমান দর্শক খেলাটি উপভোগ করেন। বুড়িপোতার হয়ে যারা খেলেন তারা হলো গোলরক্ষক শামিম, আশিক, শরিফ, ইমন, মোহানুর, হাবিবুর, ইমরান, আসিব, হাসান, নাসিম, ও আশিক, পিরোজপুরের গোলরক্ষক সাব্বির, খালিদুর, রাজিব, সবুর, রানা, রুমন, রবিউল, সোহেল, আব্দুল্লাহ, মুস্তাফিজুর ও সাগর ।

