মেহের আমজাদ,মেহেরপুর- জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে“টেকসই উন্নয়ন,স্বাস্থ্যসম্মত স্যানিটেশন”এই শ্লোগানকে সামনে রেখে মেহেরপুর পৌরসভার আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রবিবার বেলা ১১টার দিকে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে একটি র্যালী বের করা হয়। র্যালীটি পৌরসভা প্রাঙ্গণ থেকে শুর হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।র্যালীত অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র শাহীনুর রহমান রিটন,কাউন্সিলর আল-মামুন,জাফর ইকবাল, মীর জাহাঙ্গীর হোসেন,সাকিল রাব্বি ইভান, নুরুল আশরাফ রাজিব, হামিদা খাতুন, শিউলি খাতুন,সচিব তফিকুল আলম প্রমুখ অংশগ্রহণ করেন। র্যালী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

