মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে কর্মজীবী মহিলাদের ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসুচীর আওতার ৩ দিন ব্যাপী হেলথ ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে।
জেলা প্রশাসক মোঃ আতাউল গনি গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে হেলথ ক্যাম্পের উদ্বোধন করেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জাতীয় মহিলা সংস্থার সভানেত্রী শামীম আরা হীরা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাজুল ইসলাম, ডাঃ সিয়াম আহম্মদ, ডাঃ সাবিহা মোহমিনা প্রমুখ।

