জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্ত থেকে ২৭৫ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
রোববার রাত ৮ টার দিকে সীমান্তবর্তী দৌলতপুর এলাকা থেকে এ ফেনসিডিল জব্দ করা হয়।তবে ঘটনার সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার সাংবাদিকদের জানান, ভারত থেকে ফেনসিডিলের একটি চালান এনে দৌলতপুর সীমান্তে এলাকায় পাচারকারীরা অবস্থান করছে।এমন সংবাদের ভিত্তিতে সেখানে বিজিবি অভিযান চালায়।বিজিবি উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।এ এসময় পাচারকারীর ফেলে যাওয়া একটি বস্তার মধ্যে থেকে ২৭৫বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে।

