আমতলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬

আমতলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

আমতলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন
আমতলীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

 


আমতলী (বরগুনা) প্রতিনিধি:

বরগুনার আমতলীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী নানা কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।


সোমবার সকাল ৮টায় আমতলী উপজেলা পরিষদ চত্বরে প্রভাতি অনুষ্ঠানের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন শুরু হয়। আমতলী শিল্পকলা একাডেমির পরিবেশনায় জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।


পরে সকাল ৯টায় একটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমতলী পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।


শোভাযাত্রায় আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, আমতলী সরকারি কলেজের অধ্যক্ষ ড. মো. জামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহম্মেদ ফকির, সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জালাল আহম্মেদ খান, এনসিপির আহ্বায়ক মো. বায়জিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।


শোভাযাত্রা শেষে সকাল সাড়ে ৯টায় পৌরভবনে পান্তা ভাতের আয়োজন করা হয়। এ সময় অংশগ্রহণকারীদের মাঝে পান্তা পরিবেশন করা হয়, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।


এছাড়া বেসরকারি সংস্থা এনএসএস পৃথকভাবে বৈশাখী শোভাযাত্রা আয়োজন করে এবং তাদের ট্রেনিং সেন্টারে পান্তা-ইলিশের আয়োজন করে নববর্ষ উদযাপন করে।


উৎসবমুখর পরিবেশে উদযাপিত এ আয়োজন আমতলীর মানুষের মধ্যে আনন্দ ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।



Post Top Ad

Responsive Ads Here