বেনাপোলে ভারতীয় সাবান ও চকলেট আটক করেছে বিজিবি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২৯, ২০১৮

বেনাপোলে ভারতীয় সাবান ও চকলেট আটক করেছে বিজিবি


জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধ- ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের  সদস্যরা সোমবার সকালে চেকপোস্ট আন্তর্জাতিক প্যাসেন্জার টার্মিনালের সামনে থেকে ভারতী ভিভেল সাবান ও কিটকাট চকলেট আটক করেন। এ সময় চোরাচালানী মাল বহনকারী কে আটক করতে পারেনি ।


৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদে জানতে পারি চোরাচালানীরা ভারত থেকে বিপুল পরিমান সাবান ও চকলেট এনে যশোর নেওয়ার জন্য প্যাসেন্জার টার্মিনালে সামনে অপেক্ষা করছে। এমন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে বিজিবি একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ভারতীয় সাবান ও চকলেট আটক করেন। আটক মালামাল বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here