নাগেশ্বরী উপজেলায় ১৪টি ইউনিয়নে প্রকল্পের কাজ শতভাগ হয়েছে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, অক্টোবর ২৯, ২০১৮

নাগেশ্বরী উপজেলায় ১৪টি ইউনিয়নে প্রকল্পের কাজ শতভাগ হয়েছে

এম সাইফুর রহমান, নাগেশ্বরী (কুড়িগ্রাম):নাগেশ্বরী প্রকল্প অফিসের অধিনে উপজেলার পৌরসভা ছাড়াও ১৪টি ইউনিয়নে চলতি বছরে বিভিন্ন ইউনিয়নের কাবিখা, কাবিটা, টিআর, ৪০ দিনের কর্মসূচিসহ বিভিন্ন কাজের তদারকি ও পরিদর্শন করে উপজেলার বিভিন্ন মহলে আলোচিত হয়েছেন নাগেশ্বরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিরাজুদ্দৌলা।

 তিনি গত ২০/০১/২০১৮ইং তারিখে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার হিসেবে যোগদান করার পর তিনি ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানদের সাথে ভাল আচরণ করে সুপরিচিত হয়েছেন। তাছাড়া সরকারি অনুদান বিভিন্ন মালামাল গরীব দুঃখীদের মাঝে সুষ্ট ভাবে বিতরণ করে আসছেন। তাছাড়াও নাগেশ্বরী উপজেলার কালীগঞ্জ ইউনিয়নে ভিজিএফ এর চাল ও ¯িøপ বিক্রির চাল কালো বাজারে বিক্রি করার সময় উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাস এর সহযোগীতায় হাতে নাতে আটক করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিরাজুদ্দৌলা সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং দুদক-এ মামলা দায়ের করেন। এদিকে বেরুবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালেব জানান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমার ইউনিয়নের কাবিখা, কাবিটা, টিআর ও ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের কাজ দেখে প্রশংসা করেন। এব্যাপারে নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাস এর সাথে কথা হলে তিনি জানান, উপজেলার প্রায় সব ইউনিয়নে কাবিখা, কাবিটা, টিআর ও ৪০ দিনের কর্মসূচি প্রকল্পের কাজ সরে জমিন ঘুরে দেখা হয়েছে। কাজের মান ভাল। তাছাড়াও উপজেলা নির্বাহী অফিসার শঙ্কর কুমার বিশ্বাস ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা চেয়ারম্যান ও ইউপি সদস্যদের সকল সরকারি কাজ ভাল ভাবে বুঝে নিয়ে বিলের কাগজে স্বাক্ষর করেন বলে জানান। 

Post Top Ad

Responsive Ads Here