ভূঞাপুরে রাতে পূজায় নাচ-গান, সকালে মর্মান্তিক মৃত্যু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২০, ২০১৮

ভূঞাপুরে রাতে পূজায় নাচ-গান, সকালে মর্মান্তিক মৃত্যু

হাফিজুর রহমান.নিজস্ব প্রতিনিধি-টাঙ্গাইলের ভূঞাপুরে পানিতে ডুবে এক হিন্দু যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক উপজেলার অলোয়া ইউনিয়নের মাছুয়াহাটা (বটতলা) গ্রামের বুপেন মোদকের ছেলে সুষমন মোদক (২৫)। শুক্রবার (১৯ অক্টোবর) দুপুর ১২ টার দিকে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রাতে পূজায় নাচ-গান করে সকালে ঘুমাতে যায় মোদক। মায়ের ডাকে ঘুম ভাঙলে দুপুর ১২ টার দিকে বাড়ীর পাশের পুকুরে গোসল করতে যায় সে। পুকুরে গোসল করার সময় তার সাথে থাকা এক ছোট শিশুকে গোসল করিয়ে দিয়ে বাড়ীতে পাঠিয়ে দেয়। কিন্তু সে পানি থেকে উঠতে না পেরে ডাক-চিৎকার করলে পুকুরে থাকা কয়েকজন লোক তাকে টেনে তুলতে ব্যর্থ হয়ে তার হাত ছেড়ে দিলে ওই যুবকটি পানিতে ডুবে যায়।
তার কিছুক্ষণ এক ১২ বছরের শিশু পানিতে ডুব দিয়ে ওই যুবকের পা ধরে পানি থেকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
উল্লেখ্য, গত বছর দুর্গাপূজার বিজয় দশমীতে তার দুই বন্ধু একইভাবে পানিতে ডুবে মারা যায়।এ ঘটনায় ভূঞাপুর থানার ইনচার্জ অফিসার আব্দুস ছালাম মিয়া  জানান, নিহত ঘটনার বিষয়ে আমাকে কেউ জানায়নি এবং অভিযোগও করেনি।

Post Top Ad

Responsive Ads Here