সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক এমপি বিচারপতি মোজাম্মেল হক আর নেই - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১৭, ২০১৮

সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক এমপি বিচারপতি মোজাম্মেল হক আর নেই

উজ্জ্বল অধিকারী, জেলা (প্রতিনিধি) সিরাজগঞ্জঃ-সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য বিচারপতি মোজাম্মেল হক ইন্তেকাল করেছেন ।বুধবার ভোররাতে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন (ইন্নালিল্লাহি..... রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুনগাহী রেখে গেছেন । তিনি বেলকুচি পৌর এলাকার সুবর্নসাড়া গ্রামের মৃত সেরাজুল হক সরকার ছেলে।


তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি রকিবুল করিম খান পাপ্পু, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, বেলকুচি উপজেলা বিএনপি’র উপদেষ্ঠা গোলাম মওলা খান বাবলু, বেলকুচি উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রাজ্জাক মন্ডল, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) আব্দুল্লাহ আল মামুনসহ বেলকুচি প্রেসক্লাবের পক্ষথেকে গভীর শোক প্রকাশ করেছে।

বিচারপতি মোজাম্মেল হক ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-কামারখন্দ) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেন। নির্বাচনে তিনি আওয়ামীলীগ প্রার্থী আব্দুল লতিফ বিশ্বাস কে পরাজিত করে বিজয় লাভ করেন।

Post Top Ad

Responsive Ads Here