মহুয়া জান্নাত মনি,রাঙ্গামাটি প্রতিনিধি:রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদরে বিহার পাড়া এলাকায় দূর্বৃত্তদের গুলিতে গণতান্ত্রিক ইউপিডিএফ (সংস্কারপন্তি) গ্রুপের শান্ত চাকমা নামে একজন নিহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সোয়া ৮ টার দিকে দূর্বৃত্তরা শান্ত চাকমাকে গুলি করে হত্যা করে।স্থানীয়রা মনে করছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে শান্ত চাকমাকে হত্যা করা হয়েছে।
স্থানীয়রা জানায়, বুধবার সন্ধ্যা সোয়া ৭ টার দিকে বিহার পাড়ায় শান্ত চাকমা বাড়ী থেকে বের হয়ে বাজারে আসার সময় ওৎ পেতে থাকা দূর্বৃত্তরা তাকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে এসে শান্ত চাকমাকে গুরুতর আহত অবস্থায় নানিয়ারচর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি।এই বিষয়ে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ত্রিদীব কান্তি দাশ জানান, পুরো বাজারের মধ্যে এই ঘটনায় আমরা খুবই মর্মাহত হয়েছি। সনাতন সম্প্রদায়ের একটি বৃহৎ উৎসবের আজ অষ্টমী পূজা এই ঘটনায় পূজার আনন্দ ম্নান হতে বসেছে।

