রাজশাহীর পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএম এর পূজা মন্ডপ পরিদর্শন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ১৭, ২০১৮

রাজশাহীর পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএম এর পূজা মন্ডপ পরিদর্শন

সোমেন মন্ডল, রাজশাহী প্রতিনিধিঃ সনাতন ধর্মাবলীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার বিপিএম রাজপাড়া ও বোয়ালিয়া মডেল থানাধীন রাজশাহী মহানগর এলাকার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। আজ বুধবার সন্ধ্যার সময় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের মানুষের সাথে কথা বলেন ও শারদীয় দূর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি আইন শৃংঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তার বিষয়ে খোজখবর নেন।


পূজামন্ডপ পরিদর্শনের সময় আরো উপস্থিত ছিলেন আরএমপি’র ডিসি (বোয়ালিয়া) মোঃ আমির জাফর, ডিসি (ডিবি)আবু আহম্মেদ আল-মামুন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী মহানগরীর শাখার সভাপতি অলক কুমার দাস, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান পরিষদ রাজশাহী মহানগর শাখার সেক্রেটারী শ্যামল কুমার রায়, আরএমপির নবগঠিত ক্রাইসিস রেসপন্স টিম(সিআরটি) এর টিম কমান্ডার মোঃ আব্দুর রশিদ, সিআরটির প্রধান প্রশিক্ষক বেন কিরিংস্কি, সহকারী প্রশিক্ষক ড্রিউ কোশিনি, এসি(বোয়ালিয়া) মোঃ একরামুল হক, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ ইফতে খায়ের আলমসহ অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ ও সিআরটির সদস্যবৃন্দ।

পূজামন্ডপগুলোতে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দূর্গোৎসব উদযাপনের আহবান জানান।পূজা মন্ডপ পরিদর্শন শেষে পুলিশ কমিশনার বিসর্জন ঘাট পরিদর্শন করেন।উল্লেখ্য এ বছর রাজশাহী মহানগরীতে পূজা মন্ডপের সংখ্যা ৯৮ টি। প্রতিটি পূজা মন্ডপে আরএমপির পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here