মেহেরপুরে সাবেক এমপি জয়নাল অবেদীনের লিফলেট বিতরণ,গনসংযোগ ও সমাবেশ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ২৬, ২০১৮

মেহেরপুরে সাবেক এমপি জয়নাল অবেদীনের লিফলেট বিতরণ,গনসংযোগ ও সমাবেশ

মেহের আমজাদ,মেহেরপুর-আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মেহেরপুর-১ আসনের সাবেক এমপি আলহাজ¦ জয়নাল আবেদীন সরকারের উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন এবং তার অগ্রগতি তুলে ধরে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ,গনসংযোগ এবং সমাবেশ করেছেন। 

গতকাল বৃহস্পতিবার বিকালে মেহেরপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে মেহেরপুর শহরের বিভিন্ন স্থানে মেহেরপুর ও মুজিবনগরের বিগত ২০০৯ হতে ২০১৪ সালে এবং আগামী ৫ বৎসরে কি কি উন্নয়ন করা হবে তার চিত্র সহ সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে লিফলেট বিতরণ,গনসংযোগ এবং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাবেক এমপি আলহাজ¦ জয়নাল আবেদীনের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গনসংযোগে অংশ গ্রহন করেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল, শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী,মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু,সাবেক ভাইস চেয়ারম্যান ও মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু,মেহেরপুর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহবুব আলম,পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম,পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাবলু মেম্বার, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন নাবুল, মেহেরপুর ৫নং ওয়ার্ড পৌর আওয়ামীলীগের সভাপতি আলামিন হোসেন,৩নং ওয়ার্ড পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরীফ হোসেন,মুজিবনগর উপজেলা স্বেচ্ছা সেবকলীগের সাবেক আহবায়ক শেখ মিসকিন,জেলা যুবলীগের অন্যতম সদস্য ইয়ানুস আলী,দারিয়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রোকনুজ্জামান টনি, মহাজনপুর ইয়নিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠু সহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ। লিফলেট বিতরণ ও গনসংযোগ শেষে মেহেরপুর শহরের হোটেল বাজার মোড়ে  এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মেহেরপুর শহর আওয়ামীলীগের সাাধারণ সম্পাদক আক্কাস আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সাবেক এমপি আলহাজ¦ জয়নাল আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি মাহবুব আলম শান্তি,জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম পল্টু,সাবেক ভাইস চেয়ারম্যান ও মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু,পিরোজপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সালাম, মেহেরপুর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মাহবুব আলম প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here