মেহের আমজাদ,মেহেরপুর- ৭১ বছরে সাজা প্রাপ্ত আসামী রুস্তম আলী কয়েদী নং-৪৫৬৫ মৃত্যু বরন করেছে । গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।
রুস্তম আলী মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের তোয়াজ আলীর ছেলে। গত বুধবার সন্ধ্যায় জেলখানায় অসুস্থ হয়ে পড়লে তাকে পুলিশ পাহারাায় মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। রুস্তম আলী দীর্ঘ দিন যাবত এজমা ও ডায়বেটিস রোগে ভুগ ছিলেন। ডাকতি, ছিনতাই ও খুন সহ ১৭টি মামলার মধ্যে আসামী রুস্তম আলীর বিরুদ্ধে ৭টি মামলায় ৭১ বছরের সাজা দিয়েছেন আদালত। অপর দিকে আদালত থেকে ৮ টি মামলায় তিনি বেকসুর খালাশ পেয়েছেন এবং ২টি মামলা বিচারাধীন রয়েছে। ২০০৩ সালের ১৩ মার্চ থেকে রুস্তম আলী কারাগারে আটক ছিল। রুস্তম আলীর স্ত্রীসহ ১ ছেলে ১ মেয়ে রয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হবে।

