মেহেরপুরে অস্ত্র মামলায় এক ব্যাক্তির ১০ বছর সশ্রম কারাদন্ড - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ২৬, ২০১৮

মেহেরপুরে অস্ত্র মামলায় এক ব্যাক্তির ১০ বছর সশ্রম কারাদন্ড

মেহের আমজাদ,মেহেরপুর-অস্ত্র ও গুলি রাখার অভিযোগে মেহেরপুরে অস্ত্র মামলায় জুয়েল নামের এক ব্যাক্তিকে ১০ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত।

গতকাল বৃহস্পতিবার দুপুরে দিকে মেহেরপুর স্পেশাল ট্রাইব্যুনাল ৪র্থ আদালতের বিচারক মোঃ তাজুল ইসলাম ওই আদেশ দেন। সাজাপ্রাপ্ত জুয়েল মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর গ্রামের ইসাদুল হকের ছেলে। মামলার বিবরনে জানা গেছে মেহেরপুর জেলার গাংনী থানার পুলিশ ২০১৭ সালের ২৪ জানুয়ারী দেশে তৈরি ১টি ওয়ান শুটার গান ও ১ রাউন্ড গুলি সহ জুয়েল কে আটক করে। এ ঘটনায় ১৮৭৮ সালের অস্ত্র আটকের ১৯ এর এ ধারায় গাংনী থানার একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং ২০। জি,আর,কেস নং ৩৭১/১৭, এস,টি,সি নং ১৫/১৮। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাখমিক তদন্ত শেষ করে চার্জশীট দাখিল করেন। মামলার মোট ৭ জন স্বাক্ষ্য দেন। এ মামলায় রাষ্ট্র পক্ষে এ.পি.পি এম.এম রুস্তম আলী এবং  আসামী পক্ষে এ্যাড. আতাউর রহমান  আইনজীবীর দায়ীত্ব পালন করেন।

Post Top Ad

Responsive Ads Here