বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তার নেতৃত্বে আগামী দিনে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে-শামা ওবায়েদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ২৬, ২০১৮

বেগম খালেদা জিয়াকে মুক্ত করে তার নেতৃত্বে আগামী দিনে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে-শামা ওবায়েদ



ফরিদপুর প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, খালেদা জিয়াকে মুক্ত করে, তারেক রহমানকে দেশে ফিরে এনে আগামী দিনের সরকার পতনের দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। খালেদা জিয়াকে মুক্ত না করলে কঠোর আন্দোলনের মাধ্যমে তাকে মুক্ত করা হবে। আর এ লক্ষে আগামী দিনের জন্য তিনি দলীয় নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

শামা ওবায়েদ আজ বিকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া গ্রামের ওবায়েদ মঞ্জিলে যুব দলের ৪০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক কর্মি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।   

নগরকান্দা উপজেলা যুবদলের আয়োজনে সংগঠনের সহ-সভাপতি আলিমুজ্জামান সেলুর সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোদররেস আলী ইছা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, নগরকান্দা উপজেলা বিএনপি’র সভাপতি এ্যাড. লিয়াকত আলী খান বুলু, সাধারন সম্পাদক সাইফুর রহমান মুকুল, ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, নগরকান্দা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, কেন্দ্রীয় যুবদল নেতা হাফিজুর রহমান শরীফ, পৌর বিএনপি’র সভাপতি আছাদুজ্জামান, সাধারন সম্পাদক হাবীবুর রহমান নজরুল, পৌর যুবদলের আহবায়ক হেলালুদ্দীন হেলাল, যুবদল নেতা তৈয়াবুর রহমান, ছাত্রদল নেতা রবিউল ইসলাম বাবু, রাজু আহম্মেদ প্রমূখ। # 

Post Top Ad

Responsive Ads Here