তিনবেলা ট্রেনের দাবীতে রেলযাত্রা ফরিদপুর সিপিবির - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, অক্টোবর ২৬, ২০১৮

তিনবেলা ট্রেনের দাবীতে রেলযাত্রা ফরিদপুর সিপিবির


রেজাউল করিম, ফরিদপুর থেকে ঃ

এবার ট্রেনে চেপেই ট্রেনসংখ্যা বাড়ানোর দাবী করেছে ফরিদপুর জেলা সিপিবি।

শুক্রবার সকালে প্রায় শতাধিক নেতাকর্মী ফরিদপুর স্টেশন থেকে শুরু করে এ রেলযাত্রা। ফরিদপুর, রাজবাড়ী, কালুখালি, মধুখালী, বোয়ালমারী ও ভাটিয়াপাড়াসহ বিভিন্ন স্টেশনে নেমে তারা লালপতাকা, প্রচার মাইক ব্যবহার ও লিফলেট বিতরণ করে ট্রেন বাড়ানোর দাবী জানায়।

ব্যাতিক্রমী এ রেলযাত্রার  দাবী সমর্থন করে বিভিন্ন স্টেশন থেকে তাদের সাথে যোগ দেন বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ জনতা।

এ সময়  বিভিন্ন স্টেশনে বক্তব্য রাখেন সিপিবির জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, রেল যাতায়াত নিরাপদ, সাশ্রয়ী  ও পরিবেশ বান্ধব।  ফরিদপুরে ইতোমধ্যে যে ট্রেন চালু হয়েছে তা প্রশংসনীয় হলেও তা বর্তমানে যাত্রীসাধারনের চাহিদার তুলনায় অপ্রতুল। শীঘ্রই  এ সমস্যার সমাধানে সরকার একাধিক ট্রেন চালুর ব্যবস্থা গ্রহন করলে রেল বিভাগসহ আপামর জনগন উপকৃত হবে।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা ও ফরিদপুর জেলা সভাপতি রফিকুজ্জামান লায়েক, সাবেক সভাপতি কানাই লাল গাঙ্গুলী,  সাধারন সম্পাদক অরুণ কুমার শীল, সদর উপজেলা সিপিবি সভাপতি মান্নান ফকির, সাধারন সম্পাদক আযাদ আবুল কালাম, যুবনেতা বেলায়েত হোসেন, ছাত্রনেতা বলাই পাল প্রমুখ। 

Post Top Ad

Responsive Ads Here