রফিকুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধি :বৃহস্পতিবার (২৫ অক্টোবর) কুড়িগ্রামের রাজিবপুরে ২০১৮ সালে অনুষ্ঠিতব্য জে. এস. সি. পরীক্ষার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ৩ টায় রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্য়ালয়ে অনুষ্ঠানে রাজিবপুর উপজেলা কর্মকর্তা জনাব মেহেদী হাসান এর সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম, রাজিবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রবিউল ইসলাম এবং অত্র উপজেলার জে. এস. সি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবগণসহ সবগুলো কেন্দ্রের আওতাধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
উক্ত সভায় শিক্ষার মান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে পরীক্ষার প্রস্তুতির জন্য পরীক্ষা নীতিমালা অনুসরণের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস ঠেকানোসহ নানা ধরণের সমস্যা-সমাধান নিয়ে আলোচনা করা হয়। এ সভায় শিক্ষার্থীকে পড়ার টেবিলমুখী করতে কঠোরভাবে পরীক্ষা গ্রহনের বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার সিদ্ধান্ত নেয়া হয়।

