কুড়িগ্রামের রাজিবপুরে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২৫, ২০১৮

কুড়িগ্রামের রাজিবপুরে প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

রফিকুল ইসলাম, রাজিবপুর, কুড়িগ্রাম প্রতিনিধি :আজ ২৫ অক্টোবর বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচী/২০১৮ এর আওতায় উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্য়ক্রমের উদ্বোধন করা হয়েছে।

বিকাল সাড়ে ৩ টায় রাজিবপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন রাজিবপুর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জনাব আলহাজ্ব আজিম উদ্দিন মাষ্টার, রাজিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা জনাব কুমার প্রণয় বিষান দাস, রাজিবপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব রবিউল ইসলামসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
অত্র উপজেরার কৃষি ভিত্তিক সাধারণ হত দরিদ্র জনপদের ভাগ্যে প্রাকৃতিক দূর্য়োগ ও বিড়ম্বনা সচারাচর। এ জনপদের কৃষকদের বন্যার সময় ফসলী জমি নদী গর্ভে বিলীন, শীতকালে ঘণকূয়াশায় ফসলের ক্ষতি, খড়ায় ফসলের ক্ষতি এ যেন নিত্য সঙ্গী। 
বিনামূল্যে বীজ ও সার পেয়ে কৃষকদের একটু হলেও সস্তির নিশ্বাস খুঁজে পাওয়া যায়। কৃষি ও কৃষকের মান উন্ননে সরকারের গৃহীত প্রকল্প বাড়ানোর দাবী এলাকার কৃষকের।   



Post Top Ad

Responsive Ads Here