সরিষাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ১২ চালকের জরিমানা আদায় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২৫, ২০১৮

সরিষাবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ১২ চালকের জরিমানা আদায়

জাহিদ হাসান,সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে ২৪ অক্টোবর বিকেলে ১২ জন চালককে ৪ হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

চালক সনদ না থাকায় তাদেরকে এ জরিমানা করা হয়। এ ছাড়া শতাধিক ইজিবাইকের অনুমোদনহীন, হেলোজেন বাতি ভেঙ্গে ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম সাইফুল ইসলাম(রিমেল)। উপজেলা প্রশাসন স‚ত্রে জানা যায়, উপজেলা প্রশাসন ও বিআরটিএ পৌর এলাকার আরামনগর বাজারের প্রধান সড়কে ২৪ অক্টোবর বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় চালক সনদ না থাকায় আটজন মোটরসাইকেল চালককে ২ হাজার ৪০০ টাকা, তিনজন সিুুএনজি চালককে ১ হাজার ৫০০ টাকা ও একজন ট্রাক চালককে ৫০০ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া শতাধিক ইজিবাইকের অনুমোদনহীন হেলোজেন বাতি ভেঙ্গে দেওয়া হয়। জামালপুর বিআরটিএ’র উচ্চমান সহকারী তোয়াহিরুন নুর ও সরিষাবাড়ী থানার পুলিশ এ অভিযানে অংশ নেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় করায় উপজেলা প্রশাসনকে সাধুবাদ জানিয়েছে সর্বস্তরের জনগন।

Post Top Ad

Responsive Ads Here