সরিষাবাড়ীতে পিংনা উপস্বাস্থ্য কেন্দ্র নানা সমস্যায় জর্জরিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২৫, ২০১৮

সরিষাবাড়ীতে পিংনা উপস্বাস্থ্য কেন্দ্র নানা সমস্যায় জর্জরিত

জাহিদ হাসান,সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ 

জামালপুরের সরিষাবাড়ীতে পিংনা উপস্বাস্থ্য কেন্দ্র নানা সমস্যায় জজর্রিত।দীর্ঘ দিনের পুরানো ভবনটি সংস্কার না করায় রং, চুন কাম,উঠে গিয়ে জরাজির্ন হয়ে পড়েছে ।

দেয়ালের প্ল্যাষ্টার খসে পড়ছে,সীমানা প্রাচীর না থাকায় যত্রতত্র ময়লা ফেলে স্বাসথ্য কেন্দ্রটির অস্বাস্থ্যকর কেন্দ্রে পরিণত  হয়েছে । সরজমিনে গিয়ে জানা যায়,উপজেলার ৫নং পিংনা ইউপির “ পিংনা উপ স্বাস্থ্য কেন্দ্রর বর্তমান দোতালা ভবনটি  স্থাপিত হয় ১৯৯৪-৯৫ সালেুু। ৬০শতাংশ জমির উপর উপস্বাস্থ্য কেন্দ্রটির মোট জনবল ৩ জন ।একজন ডাক্তারের পদ আছে কিন্তু দীর্ঘ দিন যাবত শুন্য রয়েছে । উপস্বাস্থ্য কেন্দ্রের কর্মচারী  আব্দুল মান্নান জানান, দোতালায় বাসা-কাম কুষ্ঠ ক্লিনিক রয়েছে । দক্ষিন সরিষাবাড়ীর নিবিড় পল্লীর এই উপস্বাস্থ্য কেন্দ্রটি জামালপুরের সরিষাবাড়ী ছাড়াও টাংগাইল জেলার গোপালপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ২০-২৫টি গ্রামের প্রায় ৩০-৪০ হাজার মানুষের স্বাস্থ্য সেবা পেয়ে থাকে । কাজেই স্বাস্থ্য কেন্দ্রটি অত্যান্ত গুরুত্ব বহন করে। স্বাস্থ্য কেন্দ্রের চারিদিকে সীমানা প্রাচীর না থাকায় পার্শ্বের বাজারে খড় বেচাকেনার বাজার বসে, যত্রতত্র ময়লা আবর্জনায় নোংরা হয়ে অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে । পার্শে¦র রাস্তার ভ্যান ,রিক্সা, ট্রাকÑলড়ি স্বাস্থ্য কেন্দ্রের সন্মুখে রেখে রোগীদের যাতায়াতের পথ বন্ধ হয়ে থাকে । বাজারের বাজারীগন প্রকৃতির ডাকে সাড়াদিতে স্বাস্থ্য কেন্দ্রের সন্মুখে যত্রতত্র ব্যাবহার করার ফলে বাতাসে দূগর্ন্ধে ছড়িয়ে পড়ছে ।এ যেন দেখার বা বলার কেউ নেই । দীর্ঘ দিন আগে নির্মিত ভবনটির চুন,রংÑকাম ,সংস্কার না করায় এক কথায় ভুতুরে অবস্থা বিরাজ করছে । কোথাও কোথাও দেয়াল ও ছাদের প্ল্যাষ্টার খসে পড়ছে । এ ব্যাপারে ৫নং পিংনা ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন বলেন, উপস্বাস্থ্য কেন্দ্রটির সংস্কার ও সীমানা প্রাচীর সহ অন্যান্য সমস্যা জরুরী ভিত্তিতে সমাদান কল্পে সংশ্লিষ্ঠ বিভাগের হস্তক্ষেপ অত্র এলাকাবাসীর একান্ত কাম্য ।

Post Top Ad

Responsive Ads Here