শার্শায় চোরকে আটক করে পুলিশে দিল জনতা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২৫, ২০১৮

শার্শায় চোরকে আটক করে পুলিশে দিল জনতা

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধিঃ যশোরের শার্শায় মোশারেফ হোসেন (৪৩) নামে এক বাইসাইকেল চোর আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বুধবার সন্ধ্যায় উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর বাজারে এ চুরির ঘটনা ঘটে।আটক মোশারেফ ঝিকরগাছা উপজেলার আটুলিয়া গ্রামের আনজাব হোসেনের ছেলে।সূত্রে জানা যায়, বুধবার রাতে মোশারেফ কাশিপুর বাজারে এসে বাইসাইকেল তালা ভেঙে চুরি করে পালানোর সময় স্থানীয় জনতা হাতে নাতে ধরে ফেলে।এ সময় তাকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।গোড়পাড়া পুলিশ ক্যাম্পের টুআইসি (এএসআই) আনসার আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক মোশারফের বিরুদ্ধে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here