ঋনের বোঝা সইতে না পেরে ৪ সন্তানের জনকের আত্মহত্যা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২৫, ২০১৮

ঋনের বোঝা সইতে না পেরে ৪ সন্তানের জনকের আত্মহত্যা

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধিঃ ঋনের বোঝা সইতে না পেরে বেনাপোলে গলায় ফাঁস দিয়ে ৪ সন্তানের জনক সাইফুল (৪৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে নিজ বাড়িতে। 

বুধবার রাত ১০ টার সময় বেনাপোলে পোর্ট থানার গাতিপাড়া গ্রামে বাড়ির পাশে একটি গাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যাকারী যুবক পোর্ট থানার গাতিপাড়া গ্রামের বোরহান উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানান, সাইফুলের কাজ কর্ম না থাকায় সে বিভিন্ন এনজিও সহ এলাকার লোকের নিকট প্রায় ৪ লক্ষ টাকা ঋন হয়ে যায়। পাওনাদারদের চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যার পথ বেছে নেয়। সাইফুলের তিন মেয়ে ও ১টি ছেলে রয়েছে বলে পারিবারিক সুত্র জানায়। বেনাপোল পোর্ট থানার এস আই তাইজুল ইসলাম সাংবাদিকদের বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরহাতল রিপোর্টের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here