যশোরে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, অক্টোবর ২৫, ২০১৮

যশোরে পৃথক অভিযানে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

জসিম উদ্দিন, বেনাপোল প্রতিনিধি: গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি টহল দল বুধবার(২৪/১০/১৮ইং) তারিখ বিকালে যশোরের চৌগাছা বাজারে অভিযান চালিয়ে এক ঔষধের দোকান থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

 যার বাজার মুল্য ১৮ হাজার টাকা। ঐ সময় ঔষধের দোকানদার আশরাফুজ্জামান বাবু(৩৯)কে গ্রেফতার করা হয়। আটক আশরাফুজ্জামান বাবু চৌগাছা গ্রামের আসাদুর রহমান বিশ্বাসের ছেলে। দীর্ঘ দিন যাবৎ ঔষধ বিক্রির আড়ালে মাদক ব্যবসার সাথে জড়িত বলে র‌্যাব-৬ যশোরের ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার অতিঃ পুলিশ সুপার ছুরোত আলম সাংবাদিকদের জানান। অপর দিকে আর এক অভিযানে যশোরের মনিরামপুর গ্রাম থেকে ৬০০ গ্রাম গাঁজা সহ রুস্তম আলী মোড়ল(২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। আটক রুস্তম প্রতাপকাঠি গ্রামের আফজাল মোড়লের ছেলে।

Post Top Ad

Responsive Ads Here