হারুন অর রশিদ,দোয়ারাবাজার প্রতিনিধিঃ দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে ভারতীয় সিমান্ত এলাকা চাইর গাও গ্রামে বুধবার রাত ১ ঘটিকায় সময় দোয়ারাবাজার থানা পুলিশের হাতে ভারতীয় ১৪০ বোতল মদ সহ ১ জন কে আটক করা হয় ।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পুলিশ ক্রেতা সেজে সিমান্ত এলাকা চাইর গাও গ্রাম থেকে মদ সহ ১ জন কে আটক করে। আটক কৃত ব্যাক্তি হল ছাতক উপজেলার দারগা খালী গ্রামের মনু মিয়ার, পুত্র লায়েছ মিয়া (৩০) অভিযানে ছিলেন দোয়ারাবাজার থানা এস আই সিদ্দিকুর রহমান, এ এস আই শিবলু মজুমদার, এ এস আই পলাশ দাসের নেতৃত্বে অভিযান চালিয়ে মদ ব্যবসায়ীকে আটক করা হয়।
এব্যাপারে দোয়ারাবাজার থানা ওসি সুশীল রঞ্জন দাস বলেন, আমরা মাদক ব্যবসায়ী একজন কে আটক করেছি তাকে আদালতে প্রেরন করা হয়েছে। আরেক জন পলাতক রয়েছে, তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

