মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সাথে মুক্তিযোদ্ধাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় সভায় বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খায়রুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহমেদ, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বশির আহম্মেদ,মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, আলতাফ হোসেন, কে এম ফজলুল করিম, আবুল কাশেম প্রমুখ।

