মেহেরপুরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা এবং চলচ্চিত্র প্রদর্শনী - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ১৩, ২০১৮

মেহেরপুরে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা সভা এবং চলচ্চিত্র প্রদর্শনী

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, প্রধান মন্ত্রীর বিশেষ উদ্যোগ সমূহের ব্রান্ডিং, ভিশন ২০২১, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিষয়ে জনগনকে অবহিত এবং সম্পৃক্ত করনের লক্ষে আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মোঃ আতাউল গনির সভাপতিত্বে গতকাল শনিবার বিকালে পৌর কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খায়রুল হাসান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী,মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম. এ খালেক,সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, যুগ্ম সম্পাদক এ্যাডঃ ইব্রাহীম শাহীন, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান মোঃ শাহ্জামান প্রমুখ।

Post Top Ad

Responsive Ads Here