ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুরে অজ্ঞাত বিষ ক্রিয়ায় ২ জনের মৃত্যু হয়েছে। জানাযায় তাদের বাড়ি কোটচাঁদপুর উপজেলায় সলেমানপুর দাসপাড়ার ওমর আলী পুত্র হাফিজুল (৩৫), শ্রী কিনাদাসের পুত্র বিশু দাশ (৩৩) বিদ্যুৎ অফিস পাড়া।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানাযায় গতকাল শুক্রবার রাত তিনটার দিকে পরিবারের লোকজন তাদেরকে কোটচাঁদপুর হাসপাতালে নিয়ে আসে এ সময় তাদের অবস্থার অবনতি দেখে কত্যব্যরত ডাক্তার তাদেরকে যশোরে রেফার্ড করে। যশোরের উদ্যেশে রওনা হলে রাস্তার ভিতরে তাদের মৃত্যু হয়। কোটচাঁদপুর থানার কর্মকর্তা ওসি বিপ্লব কুমার সাহা জানান, এ ঘটনায় কোটচাঁদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

