ঝিনাইদহে সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা করায় ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটি এর মানব বন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ১১, ২০১৮

ঝিনাইদহে সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলা করায় ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটি এর মানব বন্ধন

ঝিনাইদহ প্রতিনিধিঃ  কুষ্টিয়া থেকে বহুল প্রচারিত দৈনিক শিকল পত্রিকার পাঁচ সাংবাদিকের নামে ঝিনাইদহ -৩ আসনের সংসদ সদস্যর উদ্দেশ্য মুলক মামলা করায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটি এর সাংবাদিকগন সহ সর্বস্তরের সাংবাদিক নেত্রীবৃন্দ।

 রবিবার সকাল ১১ টার সময় ঝিনাইদহ পোষ্ট অফিস মোড়ে ঝিনাইদহ জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি মীর মোঃ জিল্লুর রহমান এর সভাপতিত্বে মানববন্ধন ও বিক্ষোব সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা আগামী ৭২ ঘন্টার মধ্যে মামলা প্রতাহারের দাবী জানান। মামলা প্রতাহার না করলে সাংবাদিকরা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। এ সময় বক্তারা উল্লেখ করেন শিকলের পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত হয়ে নিজের দোশ আড়াল করতে এমপি নবী নেওয়াজ ঝিনাইদহ কোর্টে এক শত কোটি টাকার মানহানী মামলা দায়ের করেছে। দৈনিক শিকলে এমপি নবী নেওয়াজের বিরুদ্ধে চাকুরী দেওয়ার নামে অর্থ আত্মসাৎ সহ নানা দূর্নীতি তুলে ধরে সেই সাথে সরকারের ভাব মুর্তি ক্ষুন্ন করতে মরিয়া হয়ে উঠেছে এমপি নবী নেওয়াজ শিরনামেও সংবাদ প্রকাশ হয়। বক্তারা আরও বলেন, নবী নেওয়াজ সরকার দলিও এমপি হলেও তার সকল চলা ফেরা জামাত এর সাথে। সে মূলত বর্তমান সরকারের ব্যানারে থেকে, সরকারের ভাব মূর্তি নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। বিষয়টি দলিও হাই কমান্ডের প্রতি তদন্তের দাবী জানাচ্ছি। তার বিরুদ্ধে আতঙ্কীত আওয়ামী লীগ এর নেতা কর্মীরা, জামাত সর্বহারা নিয়ে এমপি নবী নেওয়াজ এর গোপন বৈঠক শিরনামে ২০১৫ সালের ১১ এপ্রিল দৈনিক আজকের নীরবাংলায় সংবাদ প্রকাশ হয়। একই পত্রিকায় ২০১৫ সালের ২৭ জানুয়ারী কাগমারী বাওড় দেখিয়ে ৬৫ লক্ষ টাকা লোপাট করেছে এমপি নবী নেওয়াজ শিরোনামে সংবাদ প্রকাশ হয়। এমপি নবী নেওয়াজের বিরুদ্ধে ইতি পূর্বে তার দূর্নীতি ও নানা অপকর্মের বিষয়ে দেশের বিভিন্ন পত্রিকা ও ইলেকট্রনিক্স মিডিয়াতে সংবাদ প্রকাশ হয়। তার বিরুদ্ধে বেসরকারি টিভি চ্যানেল ইন্ডিপেনডেন্ট এর তালাশ ১১৯ তম পর্বে একটি প্রতিবেদন প্রকাশ হয়। এমপি নবী নেওয়াজ পাঁচ সাংবাদিকের মানহানি মামলায় ব্যবসায়ীক ক্ষতি ৬০ কোটি টাকা দাবী করেছেন। সে কি ব্যবসা করে এবং সকল বিষয় নিয়ে দূদকের তদন্তের দাবী জানাচ্ছি। এমপি নিজেকে হিরো বানাতে এবং সাংবাদিকদের কলমের হাত থেকে রেহায় পেতে ও উদ্দেশ্য মূলক মামলা দায়ের করেছেন। আমরা এই মামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই মানহানি মামলায় ৫ সাংবাদিক হলেন দৈনিক শিকল এর সিনিয়র স্টাফ রিপোর্টার এম.এ জলিল, সম্পাদক শাখাওয়াত হোসেন, ইবনে মইন চৌধুরী, ভারপ্রাপ্ত সম্পাদক এস.এম মাহাফুজ, নির্বাহী সম্পাদক মিজানুর রহমান ও প্রকাশক হাসিনা শাখাওয়াত।

Post Top Ad

Responsive Ads Here