জসিম উদ্দিন, বেনাপোলে প্রতিনিধি- একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আইনশৃঙ্খলা ও চোরাচালান নিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ আইনশৃঙ্খলা ও চোরাচালান নিরোধ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মÐলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস।
এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান, শার্শা থানার পরিদর্শক (তদন্ত) তাসমিম আহম্মেদ, বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন, গোগা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ, বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, বেনাপোল ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান, উলাশী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কবির হোসেন, কায়বা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন, সীমান্ত প্রেস ক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম শাহীন, বেনাপোল বন্দর প্রেস ক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, বাগআঁচড়া প্রেস ক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, সাধারন সম্পাদক আবু সাঈদ, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক রাসেল ইসলাম ও সাংবাদিক শাহরিয়ার হুসাইন সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও বিজিবি কর্মকর্তাগণ।

