নাঈম আবদুল্লাহ,জাককানইবি প্রতিনিধি-একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ. এইচ. এম. মোস্তাফিজুর রহমান।নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষে রায় দেয়ায় বাংলাদেশের সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
সোমবার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এক সাক্ষাৎ কারে এ শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।প্রসঙ্গত, দেশের ৩০০ সংসদীয় আসনের মধ্যে যে ২৯৯ টিতে রোববার ভোট হয়েছে, তার মধ্যে ২৯৮টির ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ২৫৯ আসনে পেয়েছে আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা। আর তাদের নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮ আসন।

