বেনাপোলে পৃথক অভিযানে ফেন্সিডিল জব্দ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০৩, ২০১৯

বেনাপোলে পৃথক অভিযানে ফেন্সিডিল জব্দ

জসিম উদ্দিন, বেনাপোল (যশোর) প্রতিনিধি-যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৯৪ বোতল ফেন্সিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।তবে এ সময় কাউকে আটক করতে পারেনি।      


বৃৃহস্পতিবার সকালে সীমান্তের পুটখালী ও শার্শা কামার বাড়ী এলাকা থেকে এ ফেন্সিডিল জব্দ করে বিজিবি।বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে,বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী ইছামতি নদীর পাড়ে বিওপি অভিযান চালিয়ে ৫০০ বোতল ফেন্সিডিল জব্দ করে।অপরদিকে গোপন সংবাদের ভিত্তিতে  জানতে পেরে বিজিবির একটি টহল দল অভিযান চালিয়ে শার্শা কামারবাড়ির মোড় হতে ৯৪ বোতল ফেন্সিডিল জব্দ করতে সক্ষম হয়। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ততক্ষনে পালিয়ে যেতে সক্ষম হয়।২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক ইমরান উল্লাহ সরকার যমুনা নিউজকে ফেন্সিডিল জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

Post Top Ad

Responsive Ads Here