মেহেরপুরের বুড়িপোতায় দু’পক্ষের গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, জানুয়ারি ০৩, ২০১৯

মেহেরপুরের বুড়িপোতায় দু’পক্ষের গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত

মেহের আমজাদ,মেহেরপুর-মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্ত এলাকায় মাদক ব্যবসায়ীদের দু’পক্ষের  গোলাগুলিতে এক মাদক ব্য্বসায়ী নিহত হয়েছে।

 পুলিশ ঘটনাস্থল থেকে মুসাইদ (৩৮) নামের মাদক ব্য্সায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে। ঘটনাস্থল থেকে ১টি ওয়ান শুর্টারগান ও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে মুসাইদ মাদক ব্যাবসায়ী সে মেহেরপুর শহরের ৪ নম্বর ওয়ার্ডের পৌর কলেজ পাড়ার (মাঠপাড়ার)  মসলেম আলীর ছেলে। তার বিরুদ্ধে সদর থানায় মাদকসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোররাতে সদর উপজেলার বুড়িপোতা গ্রামের একটি লিচু বাগান থেকে ওই মাদক ব্য্সায়ীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে পুলিশ। মেহেরপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) শেখ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। শেখ মোস্তাফিজুর রহমান আরও জানান,মোসায়েদ পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদক বিক্রেতাদের একজন। তার বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন অভিযোগে ১৬টি মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য ও অস্ত্র আইনে পৃথক দু’টি মামলার প্রস্তুতি চলছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা। বুধবার (২ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার সীমান্তবর্তী বুড়িপোতা গ্রামের একটি বাগানে মাদক বিক্রেতাদের দু’পক্ষের মধ্যে গুলিবিনিময়ে মোসায়েদ নিহত হন। পুলিশের ধারণা মাদক নিয়ে দু’পক্ষের দ্বন্দের জের ধরেই এ ঘটনা ঘটেছে।

Post Top Ad

Responsive Ads Here