গোবিন্দগঞ্জে ফেনসিডিল ও প্যাথেডিন সহ আটক -৩ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, আগস্ট ৩১, ২০১৯

গোবিন্দগঞ্জে ফেনসিডিল ও প্যাথেডিন সহ আটক -৩


মোস্তাফিজুর রহমান,গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি-
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেনসিডিল ও প্যাথেডিনসহ হানিফ পরিবহনের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপারসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার আনুমানিক রাত ১০টার দিকে গোবিন্দগঞ্জ থানার এসআই মমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট রোডের কাটামোড় এলাকায় বাসে তল্লাশী চালায়। তল্লাশীকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের ভিতরে বিশেষ কায়দায় রাখা ব্যাগ থেকে ভারতীয় নিষিদ্ধ ১শ’ ৯০ বোতল ফেনসিডিল ও ৯শ’ পিস প্যাথেডিন এম্পল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১লাখ ৫০ হাজার টাকা। এসময় উদ্ধারকৃত মাদক সরবরাহে জড়িত থাকার অভিযোগে হানিফ পরিবহনের চালক, সুপার ভাইজার ও হেলপারকে আটক করে পুলিশ। আটককৃতরা হলো- নাটোর সদরের হাজরা গ্রামের পরেশ চন্দ্র সরকারের ছেলে বাস চালক শ্রী পলাশ সরকার (৩৫), দিনাজপুরের বিরামপুর থানার বিজুল বাজার এলাকার বাসিন্দা রেজাউল করিমের ছেলে সুপারভাইজার রবিউল ইসলাম (২৬) ও দিনাজপুর সদরের নিম নগর বালুবাড়ী গ্রামের দারাজ উদ্দীনের ছেলে হেলপার শাহ আলম (৩০)। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।  


Post Top Ad

Responsive Ads Here