‘ক্যাসিনো গুরু’ আরমান ৫ দিনের রিমান্ডে - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ১৫, ২০১৯

‘ক্যাসিনো গুরু’ আরমান ৫ দিনের রিমান্ডে

সময় সংবাদ ডেস্ক//
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের ঘনিষ্ঠ সহযোগী এনামুল হক আরমানকে মাদক আইনের মামলায় পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আরমান ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি ছিলেন। ক্যাসিনোকাণ্ডের পর তাকেও যুবলীগ থেকে বহিষ্কার করা হয়।

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন মাদক মামলায় তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। একই দিন অস্ত্র ও মাদক মামলায় সম্রাটের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আরমান ফেনীর ছাগলনাইয়া উপজেলার সোনাপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। ব্যক্তিগত জীবনে স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে নিয়ে তার সংসার।

ক্যাসিনোকাণ্ডের পর সম্রাটের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুটি মামলা করেছিল র‌্যাব। এর মধ্যে মাদক মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি এনামুল হক আরমানকেও আসামি করা হয়েছে।

গত ১৪ অক্টোবর বিকালে র‌্যাব-১ বাদী হয়ে রমনা মডেল থানায় মামলা দুটি করে। এই দুই মামলার বাদী র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক।

যুবলীগ নেতা সম্রাট ও তার সহযোগী আরমান কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামের মনিরুল ইসলাম চৌধুরীর বাড়িতে আত্মগোপনে ছিলেন। ৬ অক্টোবর রাতে ঢাকা থেকে র‌্যাবের একটি দল ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

Post Top Ad

Responsive Ads Here